রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ বিজিবির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩১)
X

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।  গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের এই অভিযানে বিজিবি সদস্যরা ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে। জব্দকৃত মোবাইল ফোনগুলোর বাজার মূল্য ২৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও জানান, জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝