টেকনাফ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ সিএনজি চালক মোহাম্মদ হামিদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২২ এপ্রির ) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টের নিকট পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ।
আটককৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আব্দুল জব্বরের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার পরিচিত এক রোহিঙ্গা ডাকাতের নিকট হতে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিল। উদ্ধারকৃত পিস্তলসহ আটককৃত ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম/ ইমু




















