রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই অনলাইনে ফি জমা করতে পারবেন চবি শিক্ষার্থীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:২৬ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৮:২৬ পিএম  (ভিজিট : ২৩৬)
X


সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ও সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে  বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষে ৬ নভেম্বর বুধবার সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চবি উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস' অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মো. মুসা খান ও চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাস এবং চবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি হিসাব নিয়ামক, আইসিটি সেলের ডিরেক্টরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি
আ. দৈ./ কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝