রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংককের কার্ডহোল্ডারদের ডিসকাউন্ট দিবে চালডাল.কম
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:১১ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৭:১৪ পিএম  (ভিজিট : ২২৯)
X

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি’র কার্ডহোল্ডারদের বিশেষ ডিসকাউন্ট দিবে চালডাল.কম। প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে দেশের বৃহত্তম গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম চালডাল.কম.। রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানদুটি এ চুক্তি করে। গত বুধবার  ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা চালডাল.কম থেকে (মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট উভয় ক্ষেত্রে) যে কোনও কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবেন। প্রতিযোগীতামূলক দাম ও সুবিধা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের সব ধরনের গ্রোসারি ও গৃহস্থালী পণ্য ক্রয়ে নিরবিচ্ছিন্ন শপিং অভিজ্ঞতা প্রদান করতেই এই অংশীদারিত্ব করা হয়েছে।

স্মার্টফোনের অফার প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং চালডাল. কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং চালডাল.কমের উপ-পরিচালক মো. শাহরিয়ার রুবায়েত সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
আ. দৈ./ কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝