কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা
নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট-ডিএপি সার কারখানা। শনিবার (১৮ এপ্রিল) রাতে আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটিতে মজুত থাকা অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজুত অ্যামোনিয়া দিয়ে এত দিন উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে নতুন করে গ্যাসের সরবরাহ না আসায় তা পুরোপুরি শেষ হয়ে গেছে। ফলে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।
জানা যায়, মূলত পাশের দুটি কারখানা সিইউএফএল ও কাফকো থেকে পাওয়া অ্যামোনিয়া দিয়ে ডিএপিতে সার উৎপাদন করা হয়। কিন্তু সম্প্রতি গ্যাস সংকটে এ দুটি কারখানায় উৎপাদন বন্ধ। ফলে অ্যামোনিয়া সরবরাহও বন্ধ হয়ে যায়।
ওই দুই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এরমধ্যে কারখানায় থাকা অ্যমোনিয়ার মজুতও শেষ হয়ে যায়। ২০০৬ সালে চালু হওয়া ডিএপির দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ৮০০ মেট্রিক টন।
আ.দৈ/আরএস




















