রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিবালয়ে সিগারেট লুটের ঘটনায় মালামাল উদ্ধারসহ গ্রেফতার ১
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:২৩ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৬:২৪ পিএম  (ভিজিট : ১৭২)
X

শিবালয়ে আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 
গ্রেফতারকৃত ডাকাত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত্যু আছমত আলীর পুত্র।জানা গেছে, গত ৫ নভেম্বর বুধবার চট্রগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ।

 এ সময় তার নিকট থেকে উদ্ধার হয় প্রায় ৩২ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার ইন্সপেক্টর তদন্ত মুজিবুর রহমান জানান, গত ২৯ অক্টোবর ভোরে উপজেলার মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশের বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের লোকজনদের বেঁধে রেখে গোডাউনে ডুকে খোলা দুটি পিক-আপ যোগে সিগারেট ভর্তি কার্টুনগুলো লুটে নেয়। যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম.আল মামুন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ডাকাতদলের অবস্থান শনাক্ত করে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এছাড়া, বাকিদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে। 


আ. দৈ./ কাশেম/ সুমন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝