রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“পাহাড়ে ফের রক্তাক্ত ঘটনা, ইউপিডিএফ নেতা নিহত, দুই নারী গুলিবিদ্ধ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৪০)
X

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরামের’ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। 

এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংগঠন সূত্র জানায়, সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ধর্মশিং প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হামলার সময় বাড়িতে থাকা আরও দুই নারী গুলিবিদ্ধ হন, স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝