রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪০ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেইটে উপস্থিত জনসাধারণ জালনোটসহ একজনকে আটক করে রেখেছে বলে সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারন কর্তৃক আটককৃত আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম /ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝