রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রমনা বটমূলে বোমা বিস্ফোরণ মামলা এখনো নিষ্পত্তি হয়নি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ৫৭)
X

অ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছিল।  ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা টানা ২৫ বছরেও চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছায়নি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, আপিল ও রায় প্রকাশ নিয়ে জটিলতায় এখনো অনিশ্চয়তায় রয়েছে মামলাটির ভবিষ্যৎ।

জানা যায়, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। ঘটনার সাত বছর পর, ২০০৮ সালে সিআইডি ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে।

পরবর্তীতে ২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে দেওয়া হয়।

এখনও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আসামিপক্ষ আপিল করতে পারছে না বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। আইনজীবী শিশির মনির বলেন, রায় প্রকাশের পরই আপিল বিভাগে শুনানি সম্ভব হবে, তাই দ্রুত পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়া হবে।

এদিকে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলাটি এখনো বিচারিক আদালতে চলমান। সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষের আশা, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।

আ. দৈ/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝