রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা সুপ্রিম কোর্ট চত্বরে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৬১)
X

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার পর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জানাজা শেষে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করার হয়েছে বলে জানান তার ছেলে আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক। দ্বিতীয় জানাজা শেষে বিকেল ৩টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৫টায় তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করার কথা রয়েছে।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শফিক আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝