রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ভাঙ্গায় বাস-পিক সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহতঃ আহত-৩০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৬৩)
X

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে৷ আজ সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ১০ টার দিকে  ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে ।
 নিহতরা হচ্ছে উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা(৩৭) এবং  একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর(৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা  শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী  বাস মাদারীপুর যাওয়ার পথে  বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খদে পড়ে যায়। এ সময় গাড়ীতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা নিহত  এবং পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মোল্লা নিহত হয়।এ ঘটনায়  ৩০ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর  ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

 এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝