বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কোয়ালিটি ফিডসকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম  আপডেট: ০৬.১১.২০২৪ ৬:৪৬ পিএম  (ভিজিট : ১৩৯)
X

কোয়ালিটি ফিডস লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া ডিজিটাইজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় কোয়ালিটি ফিডস ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অত্যাধুনিক কাউন্টার সল্যুশন-ইউনিভার্সাল কালেকশন প্ল্যাটফর্মের সুবিধা কাজে লাগিয়ে তাদের কালেকশন এবং রিকনসিলিয়েশন কার্যক্রম আরও সহজ ও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।

 ৩০ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কোয়ালিটি ফিডসের ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এম. বাসির রহমান এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কোয়ালিটি ফিডসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার মো. মোহিব্বুর রহমান খান এবং গ্রুপ কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার মো. জহিরুল ইসলাম।

 ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব রিজিওনাল কর্পোরেট-ঢাকা আবু সাদাত চৌধুরী এবং হেড অব রিলেশনশিপ ইউনিট তৌহিদ সারওয়ার। এই চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় গ্রাহকদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে সচেষ্ট। আমাদের বিস্তৃত নেটওয়ার্ক এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা গ্রাহকদের ট্রেজারি ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।”  বিজ্ঞপ্তি

আ. দৈ. / কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝