রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তায় পেলেই আটক : এসপি নজরুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৭৬)
X

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে শিবরাম পুর  আর ডি একাডেমি স্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার (৯ই এপ্রিল)বিকেল মাদক ইভটিজিং বাল‍্য বিয়ে প্রতিরোধ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার  আজমীর হোসেন অতিরিক্ত পুলিশ সুপার  শামসুল আলম ও সদর সার্কেল পুলিশ সুপার রায়হান গফুর,কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম। মাদক ইভটিজিং ওবাল্য বিষয়ে আলোচনায় অংশ নেয়  শিবরামপুর আর ডি একাডেমির  প্রধান  শিক্ষক নজরুল ইসলাম,প্রকৌশলী সমাজ সেবক ও জেলা যুবদলের সদস্য জিয়াউদীন মোল্লা হিরক,ইউ পি সদস্য  শাহ মোঃ শের আলম,শাহান মুন্সী মামুন, সফিকুল ইসলাম মুজা ও দেলোয়ার হোসেন এবং স্কুলটির ছাত্র  ছাত্রী অভিভাবকরা। 

পুলিশ সুপার নজরুল  ইসলাম কঠোর হুশিয়ারি দিয়ে বলেন কোন শিক্ষার্থীরা যদি সন্ধ্যায় পর রাস্তায়  অবস্থান করলে পুলিশ তাদের আটক করবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন  বলেন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে কোন মোবাইল ফোন কিনে দিবেন না।

ঐ সকল মোবাইলে বিভিন্ন ধরনের অসামাজিক পুর্ন থাকে যা দেখলে ছাত্র ছাত্রীরা খারাপ হয়ে পরবে,আপনার দায়িত্ব  আপনার সন্তানের ঠিকমতো লেখা পড়া এবং স্কুলে পৌছালো কিনা খবর রাখবেন, এবং রাস্তায় কেউ কোন ছাত্রীদের ইভটিজিং   বাল‍্য বিয়ে এবং মাদক এর বিষয়ে সচেতন  থাকুন ও প্রতিরোধ করে তুলুন পুলিশ আপনাদের পাশে থাকবে। পুলিশ সুপার আরো বলেন মাদক কারবারীদের যেখানে পাবেন সেখানেই প্রতিরোধ করবেন এবং আটক করে পুলিশ কে খবর দিবেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝