রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডা. শফিকুরের নেতৃত্বে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩৯)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সেখান থেকে বেরিয়ে যান।

জরুরি জনগুরুত্বপূর্ণ বিলগুলো সংসদে উত্থাপন না করায় ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ আরও দেখা হবে। এই সংসদে দেখা হবে। আজকে অনেক দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করলাম।’

তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ করে বলেন, ‘এখানে ট্রাস্ট মেইনটেইন (আস্থা বজায় রাখা) করা হয় না। এটা আমাদের দুঃখ। স্পিকার আপনি বলেছেন, জাস্টিস মেইনটেইন (ন্যায়বিচার বজায় রাখবেন) করবেন। আজকের দিনে আমরা জাস্টিস পেলাম না। সরকারিদল ট্রাস্টের জায়গা রাখলেন না। আমরা সহযোগিতা করেই যাচ্ছিলাম, কিন্ত আমাদের ব্ল্যাক আউট (বাধা দেওয়া) করা হলো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝