রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভালোবাসার কারণে লিঙ্গ পরিবর্তন, শেষ পর্যন্ত প্রতারণা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৮১)
X

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়ার বাসিন্দা মো. ফিরোজ আহমেদ নবম শ্রেণিতে পড়ার সময় সহপাঠী বিপ্লব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের একপর্যায়ে একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন তারা। তবে সেই স্বপ্ন পূরণের শর্ত হিসেবে ফিরোজকে নারী হিসেবে নিজেকে রূপান্তরের কথা বলা হয় বলে অভিযোগ রয়েছে।

ফিরোজ জানান, ২০২৪ সালে তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী পরিচয় গ্রহণ করেন। পেশায় নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ফিরোজ সার্জারির পর দেশে ফিরে জানতে পারেন, তার প্রেমিক বিপ্লব বরিশাল নগরের ধান গবেষণা সড়ক এলাকায় অন্য এক নারীর সঙ্গে সংসার করছেন।

ফিরোজের অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে বিপ্লব বিভিন্ন সময়ে তার কাছ থেকে অর্থ নিয়েছেন। তিন দফায় মোট প্রায় ৫০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ফিরোজের ভাষ্য, স্কুলজীবন থেকে শুরু হওয়া এই সম্পর্কের ভিত্তিতে তারা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব অন্যত্র সংসার গড়েছেন এবং তার সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, বরিশালে নিজের স্বীকৃতি ও নিরাপত্তা দাবি করলে বিপ্লবের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। এ অবস্থায় নিজের সম্পদ বিক্রি করে দেওয়া অর্থ ফেরত পেতে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


অন্যদিকে, বিপ্লব হোসেন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ফিরোজ উল্টো তাকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করছেন। ফিরোজ বলেন, তার মূল দাবি হলো নিরাপত্তা ও ন্যায্য বিচার নিশ্চিত করা এবং দেওয়া অর্থ ফেরত পাওয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের এই সম্পর্ক, লিঙ্গ পরিবর্তন এবং আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে বিষয়টি সামাজিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। সমাজ বিশ্লেষকদের মতে, এটি শুধু ব্যক্তিগত বা আর্থিক বিরোধ নয়; বরং যৌন পরিচয়, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার মতো বিষয়ও এতে জড়িত।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ গত ফেব্রুয়ারিতে থানায় করা হয়েছিল। তবে বাদী পরে উপস্থিত না হওয়ায় এবং আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ থাকায় অভিযোগটি নথিভুক্ত রাখা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝