রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হজ এজেন্সির সঙ্গে এক্সিম ব্যাংকের মতবিনিময় সভা
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৪ ৬:৩৪ পিএম  (ভিজিট : ১৬৯)
X

বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দের সঙ্গে এক্সিম ব্যাংকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

 সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্ত্বাধিকারীবৃন্দ। মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক। প্রতিবছর অসংখ্য হজযাত্রী এক্সিম ব্যাংকের মাধ্যমে হজের নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন। এক্সিম ব্যাংক হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানে বদ্ধ পরিকর। এ সময় বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দও বক্তব্য দেন। তারা হজযাত্রীদের প্রতি এক্সিম ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্সিম ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হজযাত্রী নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।   বিজ্ঞপ্তি

আ. দৈ. / কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝