রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির তৎপর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৩২)
X

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি কার্যক্রম ও টহল তৎপরতা জোরদার করা হয়। বিশেষ করে ব্যাটালিয়ন গেইটে প্রবেশ ও বহির্গমনকারী যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় ।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

তিনি আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি কার্যক্রম এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ভোজ্য তেলের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝