হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১৭ পুড়িয়া গাঁজা ও ১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। জিহাদ শেখ (২৩) ২। অনিক আহম্মেদ শাওন (৩০) ৩। মোঃ চাঁন মিয়া (১৯) ৪। মোঃ রবিন (২৩) ৫। মোঃ আশরাফুল ইসলাম রনি (২৮) ৬। মোঃ সুজন (৪৮) ৭। মোঃ আরিফ (২৬) ৮। মোঃ কাদের (৩৬) ৯। মোঃ রুবেল (২৮) ১০। মোঃ সাজিদুল (২০) ১১। মোঃ রিয়াদ হোসেন (২০) ১২। মোঃ সুমন (৩০) ১৩।
সানজিদা হাসান (১৯) ১৪। মোঃ ইমরান (৩১) ১৫। আতাউল হাসান (২৮) ১৬। তন্ময় খাতুন মিতু (২৫) ১৭। ফজলে রাব্বি (২৬) ১৮। হাবিবুল্লাহ (৩৫) ১৯। মোঃ মাজেদুল ইসলাম (৫০) ২০। মোঃ রাশেদুল ইসলাম (২৮) ২১। মোঃ সালাউদ্দিন (৫৮) ২২। মোহাম্মদ মনির হোসেন (৫০) ২৩। মোঃ শাহজাহান (৪৫)।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আ.দৈ/আরএস/ইমু




















