রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অটো রিকশায় অবৈধভাবে ড্রামভর্তি পেট্রল পরিবহনে ১০ হাজার টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৫:১৫ পিএম  (ভিজিট : ৬৪)
X

ফরিদপুরের সালথায় অটো রিকশায় অবৈধভাবে ড্রামভর্তি পেট্রল সংগ্রহের অপরাধে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ এপ্রিল)  উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।ওই অপরাধী যুবক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মো. দবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাবলুর রহমান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সালথা থানা।

অভিযানকালে একটি অটো রিকশা থেকে ১৯৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে এই জ্বালানি তেল সংগ্রহ করে ছিলেন।

নিরাপত্তা ঝুঁকি তৈরি ও অবৈধভাবে জ্বালানি সংগ্রহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জুবায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা পেট্রল স্থানীয় 'মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে' বিক্রি করে দেওয়া হয়। আর  বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো দবির  উদ্দিন জানান,"জনস্বার্থ রক্ষায় এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনো প্রকার অনিয়মের তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ রইল।"

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝