রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঘাইছড়িতে ৭৪ লিটার পেট্রোল জব্দ বজিবি’র
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৪৪)
X


রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত জারিকেনগুলো থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক সিজার মূল্য ৯ হাজার ২৫০ টাকা। 

এ ব্যাপারে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি আভিযানিক টহল বৃদ্ধি করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝