রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে দিবালোকে অপহণ;৪৫ মিনিটের মধ্যে ভিকটিম উদ্ধার,গ্রেপ্তার- ৫
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৪৬)
X

মেহেরপুরে পূর্বের লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরণের ঘটনার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী মিয়ারুল ইসলাম মিয়া (৬০), কামদেবপুর এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুর দেড় টায় মিয়ারুল ইসলাম মিয়া তার পরিচিত হৃদয় (৩৫) কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর সদর থানাধীন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন।

এসময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আসামীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাদের পথরোধ করে। পলাতক আসামী হাসিবুল ইসলামের সঙ্গে হৃদয়ের পূর্বের লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রথমে তাকে গালিগালাজ করা হয়। এসময় বাদী প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উভয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

একপর্যায়ে হৃদয় দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করলেও আসামীরা মিয়ারুল ইসলামকে আটকে ফেলে। পরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে অপহরণ করে মেহেরপুর সদর উপজেলার ফুলবাগান পাড়াস্থ ক্রিসেন্ট ক্লাবে নিয়ে আটকে রাখে।

পরে খবর পেয়ে ডিবি পুলিশ ও মেহেরপুর সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুপুর  সোয়া ২টায় ক্রিসেন্ট ক্লাব এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ১ থেকে ৫ নম্বর আসামীকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় ৬ নম্বর আসামী হাসিবুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীরা মামলার আসামীরা হলেন, শহরের ২ নং ওয়ার্ড মুখার্জি পাড়া সেলিম রেজা ছেলে রোহান হোসেন রিয়াদ (২৩), রিপন আলীর ছেলে আঃ রাহিম (১৯), ফুল বাগান পাড়ার শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪),তাতিপাড়ার মহসিন শেখের ছেলে মাহফুজুর রহমান (১৯) এবং মুখার্জি পাড়ার হাফিজুল ইসলামের ছেলে তাজ হোসেন (২৪)।

এছাড়া মামলার ৬ নম্বর আসামী ফুলবাগান পাড়ার হাশেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২০) বর্তমানে পলাতক রয়েছে।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় বাদী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝