রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি নিয়ে ফেসবুকে মন্তব্য,ভোলায় নারীকে গ্রেপ্তার সংসদে প্রতিবাদ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৫৮)
X

রাজধানী ঢাকা সহ সারাদেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই বাড়ছে। সিম্প্রতি এসব বিষয় নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় জাতঅয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতারা। তারা এই গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে আজকের মধ্যেই ওই নারীর মুক্তি ও মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। আজ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘সাওদা সুমি নামে এক নারী ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। বলা হয়েছে, ‘উপরের নির্দেশে’ তাকে গ্রেফতার ও মামলা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, ‘উপরের নির্দেশ’ বলতে তারা কাকে বুঝিয়েছেন?

স্পিকারের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। কারণ, এই গ্রেফতারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। অথচ এ সরকার তো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না?

রফিকুল ইসলাম খানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডার রূপে গৃহীত হলো না। বিধিও উল্লেখ করেননি। তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন এবং বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি। তবে সংসদে বসে বাইরের রাজপথের মতো আলটিমেটাম দেওয়া ঠিক নয়।

বিধি অনুসারে প্রয়োজন হলে, আপনি প্রস্তাব আকারে নিয়ে আসবেন। ফেসবুকে প্রতিদিন অনেকেই সরকারকে নিয়ে নানা মন্তব্য করে, সবকিছু আমলে নিলে সংসদ অন্য কাজ করতে পারবে না। তবুও বিষয়টি যেহেতু বিরোধীদলীয় নেতা জানিয়েছেন, আমরা তা খেয়াল করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝