রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরাইল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সময়মত আসেনা চিকিৎসক দুর্ভোগে রোগীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি (শাহীনুর তানভীর)
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৭২)
X

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে রোগীদের ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তবুও নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়ার অভিযোগ উঠেছে।

রোগীদের দাবি, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির কোনো নির্দিষ্ট সময়সূচি মানা হয় না। অনেক সময় ডাক্তাররা দেরিতে আসেন, আবার কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই চলে যান। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি এই হাসপাতালটি সরাইলসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসাস্থল। কিন্তু চিকিৎসকদের এমন অনিয়মিত উপস্থিতি ও তদারকির অভাবে রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। 

বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশু রোগীদের জন্য এই অপেক্ষা আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী কয়েকজন রোগী বলেন, ভোরে এসে টিকিট কেটে বসে থাকি। ডাক্তার আসতে দেরি করেন। অনেক সময় না দেখিয়েই ফিরে যেতে হয়।


এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বশীলতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত সময়সূচি মেনে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি রোগীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাসপাতালের সেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং সাধারণ মানুষ সময়মতো চিকিৎসা সেবা পাবেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝