রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বৈঠক ভারতের হাইকমিশনারের সঙ্গে, উঠে এলো গুরুত্বপূর্ণ বিষয়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৯৫)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে জনমুখী সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ বিস্তৃত খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে হাইকমিশনার উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে ভৌগোলিক নিকটতাকে নতুন সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব-বিশেষত অর্থনৈতিক ও যোগাযোগ সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে একযোগে কাজ করতে ভারতের আগ্রহ রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।


সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।

দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে জানান হুমায়ুন কবির। তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল, তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর ইস্যুতে উপদেষ্টা বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে- এমনটাই জানান হুমায়ুন কবির।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝