রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ৭৩)
X

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি নেতা ও আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান উল্লাহ মাস্তানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। তবে আজ রিমান্ড শুনানি হয়নি। আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসিক এলাকায় গড়ে ওঠা ওই কারখানায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল। কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো বলেও অভিযোগ রয়েছে। আগুন লাগার সময় ভেতরে থাকা শ্রমিকেরা বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান।


ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় কারখানার মালিকপক্ষের অবহেলা এবং নিরাপত্তাব্যবস্থার চরম ঘাটতির বিষয়টি সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝