রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
X

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। এ সময় দিনটিতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

 আজ রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্জেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ‘ইস্টার সানডে’ তে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।  

এ ছাড়া বিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি যুক্ত করা ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলেও জানান ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্জেস ইন বাংলাদেশের চেয়ারম্যান।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝