রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে বিএনপির উদ্যোগে জলাধার পরিষ্কার অভিযান
মো: শরিফ হাসান নিলয়,সাভার
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১১০)
X

ঢাকার সাভারে দীর্ঘদিন অবহেলিত একটি জলাধার পরিষ্কার ও পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীরা। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী এই পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার  সকালে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান-এর দিকনির্দেশনায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা জলাধারে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়া জানান, দীর্ঘদিন অবহেলার কারণে মুশুরিখোলা জলাধারটি কচুরিপানায় ভরে প্রায় ভাগাড়ে পরিণত হয়েছিল। জনগণের ব্যবহার উপযোগী করতে জলাশয়টি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

এদিকে, জলাধারটি কচুরিপানা মুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষা ও জনসাধারণের সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝