বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রামের বেসরকারি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা গেলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে  বলেন, “শিশুটি নোয়াখালীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। আজ আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ফলাফল হাতে পাইনি।”

এ নিয়ে তিনদিনে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে তিন শিশুরে মৃত্যুর তথ্য মিলল। এদের মধ্যে দুজনই কক্সবাজার জেলার বাসিন্দা।

বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট-পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা। এর আগে মঙ্গলবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী আরেক শিশু মারা যায়। সেই শিশুটিও কক্সবাজার জেলার বাসিন্দা ছিল।

বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, এদিন নগরীতে ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩।

এখন পর্যন্ত জেলায় ৮ শিশুর নমুনায় হাম শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হওয়াদের মধ্যে ছয়জন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা। এছাড়া হাম শনাক্তের জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা থেকে আরও ১২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ১২৩ জনের নমুনা শনাক্তের জন্য ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে।

জ্বর, সর্দি, কাশি, র‌্যাশ ও চোখ ওঠার মতো কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যদি জ্বর না কমে বা অন্যান্য জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুরা চিকিৎসা নিচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে।

সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝