প্রধানমন্ত্রীকে নিয়ে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর , সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা , মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকট সুব্রত চৌধুরী ও তপন মজুমদার।
বৈঠকের পর জয়ন্ত কুমার দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নিপীড়ন ও বিচারবঞ্চনার ঘটনা ঘটেছে, চাকরিচ্যুতি ও অন্যান্য বিষয়গুলোও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন ও দেবোত্তর সম্পত্তি আইন সম্পর্কিত বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।
সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “আমরা আমাদের সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং ধাপে ধাপে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।”
আ.দৈ/ এস আই পি




















