নতুন সরকারের প্রথম বাজেট: অর্থনীতিতে চ্যালেঞ্জ
জাতীয়

আগামী অর্থবছরের বাজেট চাপের বাজেট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, বাড়তি মূল্যস্ফীতি এবং রাজস্ব আহরণে ঘাটতি দেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
সোমবার সিপিডি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিং-এ ড. দেবপ্রিয় বলেন, “রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় উন্নয়ন ব্যয়ে চাপ তৈরি হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে অর্থনৈতিক পরিকল্পনাও বাধাগ্রস্ত হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “পূর্ববর্তী ঋণের চাপ এবং চলমান জ্বালানি সংকটের কারণে নতুন ঋণ নেওয়া ছাড়া অর্থনীতি সচল রাখা কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতি ও বৈশ্বিক জ্বালানি অস্থিরতা সামষ্টিক অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।”
ড. দেবপ্রিয় মনে করেন, এই পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সতর্ক ও পরিকল্পিত বাজেট গ্রহণই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে।
আ.দৈ/এমএস
আ.দৈ/এমএস




















