রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে অবৈধ মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৫)
X

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত 'মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে' বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ফিলিং স্টেশন থেক অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমান করেন।

এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আ. দৈ./কেশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝