রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ইটের দেয়াল ভেঙ্গে দোকানে চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা
ফরিদপুর প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিট : ২৫)
X

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের রোকেয়া অটো এন্ড মটরস্ এর দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আট লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরির পুরো ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। গতকাল ৩১ মার্চ বিকালে এ ঘটনায় মঞ্জুর খান বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে দোকানের স্বত্বাধিকারী মঞ্জুর খান জানান, ৩০ মার্চ দিবাগত মধ্য রাতে পূর্ব পাশের ইটের দেয়াল ভেঙ্গে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লাখ টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। যার মধ্যে চারটি আইপিএস ব্যাটারী ও ১১টি পাউডার বড় ব্যাটারী রয়েছে।

সিসি ক্যামেরায় দোকানের ভিতরে এক ব্যাক্তিকেই প্রবেশ করতে দেখা গেছে। ওই ব্যাক্তি মালামাল কাটা ওয়ালের অংশ দিয়ে বাইরে বের করে দেয়। চুরির সময় ওই ব্যাক্তিকে মুখমন্ডল গামছা দিয়ে বাঁধা ছিলো। এক পর্যায়ে পানি খাওয়ার সময় তার মুখমন্ডল ক্যামেরায় স্পষ্ট দেখা যায়। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝