রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের অধিকাংশ পাম্পই তেলশূন্য
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৮৪)
X

ফরিদপুরের অধিকাংশ ফিলিং স্টেশনই তেলশুন্য হয়েছে গেছে। গতকাল মঙ্গলবার ৯৩১ মার্চ) বিকেলের পর থেকে তেল না থাকায় এসব পাম্প থেকে জ্বালানী সরবরাহ বন্ধ রয়েছে। ফরিদপুর ও আশেপাশের পাম্প ঘুরে এ তথ্য জানা গেছে।

ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে চাহিদার তুলনায় কম জ্বালানী সরবরাহ করায় মুহুর্তেই তা শেষ হয়ে যায়। একইভাবে সোমবার রাতে যে পরিমান জ্বালানী সরবরাহ করা হয়েছিলো তা মঙ্গলবার বিকেলের মধ্যেই শেষ হয়ে গেছে। ফলে পরিবহন ও ভোক্তা পর্যায়ে এসব পাম্প থেকে সরবরাহ বন্ধ রয়েছে।

পরিবেশক সমিতির নেতারা জানান, শহরের বড় পাম্পগুলোর ৯০ শতাংশই তেলশুন্য। নতুন বরাদ্দ না আসা পর্যন্ত এসব পাম্প থেকে জ্বালানী সরবরাহ করা সম্ভব হবে না। আর নতুন বরাদ্দ পেতে কতো সময় লাগবে তাও বলতে পারছেন না সমিতির নেতারা।

এদিকে তেল না থাকায় বিপাকে পড়েছেন পরিবহন পরিচালনাকারীরা। জ্বালানী না পেয়ে অনেক পরিবহন পাম্পে অবস্থান করছে। এতে ক্ষতিতে পড়ছে তারা। ফরিদপুরের অচলাবস্থা নিরসনে দ্রুত তেল সরবরাহের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
উল্লেখ্য, ফরিদপুর জেলার নয়টি উপজেলায় তালিকাভুক্ত ৪১টি পাম্প রয়েছে। যার মধ্যে ২১টি ফরিদপুর সদরে। 

আ. লদ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝