রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে পরিত্যক্ত ১০টি কার্তুজ ও ৯টি টিয়ার সেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ১১৯)
X

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার (টিআর) গ্যাস সেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল কোতয়ালী থানার করিমপুর এলাকায় অভিযান চালায়। জনৈক রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ ও টিয়ার সেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিয়ার গ্যাস সেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে র‌্যাবের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝