রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিশুর হাত-পা পুড়িয়ে প্রতিবন্ধী করল নেশাগ্রস্ত মা-বাবা
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭৪)
X

দিনাজপুরের হিলিতে নেশার টাকা জোগাড় করতে ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানানোর অভিযোগ উঠেছে এক নেশাগ্রস্ত মা ও বাবার বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে কয়েলের আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন অভিযুক্ত খাদিজা ও সাগর দম্পতি।এদিকে ওই শিশুকে উদ্ধার করে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় কয়েকজন জানান, সন্তানের ভালোর জন্য নিজেদের জীবন দিতেও কার্পণ্য করেন না বাবা-মা। সন্তানের সামান্য কিছু হলে হতবিহ্বল হয়ে পড়েন সেখানে নেশার টাকা জোগাড়ের জন্য নিজের ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানিয়েছেন খাদিজা ও সাগর।

তারা আরও জানান, হিলির চুড়িপট্টি গ্রামের 'মাদকসেবী' ওই দম্পতির ঘরে কিছুদিন আগে ফুটফুটে ছেলেসন্তান জন্ম নেয়। পরে নিজ বাড়িতে সন্তানের হাত কেটে আঙুল বাড়ির বাহিরে পুঁনতে ফেলেন বাবা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন।


শিশুটির মা খাদিজা ও বাবা সাগর অভিযোগ অস্বীকার করে জানান, ঘরের মধ্যে কয়েলের আগুনে শিশুটি হাত-পা পুড়ে গেছে। পরে তারা হাতের কব্জিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, শিশুটিকে পুলিশ উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের চিকিৎসার সব ধরনের ব্যয়ভার নিয়েছে উপজেলা প্রশাসন। সন্তানের প্রতি এমন অমানবিক কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। সবাই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝