বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অসুস্থতা ও বার্ধক্যের অযুহাত
সালথা আ.লীগ নেতা ফারুকউজ্জামান দলীয় পদ ছাড়লেন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৭৬)
X

 শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ফরিদপুরের সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া। 

আজ শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করলেও বর্তমানে বয়স ও শারীরিক অবস্থার কারণে পদটির মর্যাদা রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

ফারুকউজ্জামান মিয়া আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তবে রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমানে দায়িত্বরত ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।

 উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সালথা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দরা। 
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝