রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে “ফ্যামিলি কার্ড” প্রতারনার অভিযোগে আটক সাইফুল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৪৭ এএম   (ভিজিট : ৯৪)
X

“ফ্যামিলি কার্ড” পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুর সদর উপজেলার উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগর গ্রামের কয়েকজন হত দরিদ্রের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

আটক মো. সাইফুল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগরের তমিজ উদ্দিনের পুত্র।  গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম নামের ওই ব্যাক্তি, কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুসারে সাতশ থেকে হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে ফরিদপুর- ০৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের “হট লাইন” নম্বরে যোগাযোগ করেন স্থাণীয় এবং ভুক্তভোগীরা। অত:পর সাংসদের নির্দেশে হটলাইন নম্বর পরিচালনাকারীরা বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্ত ব্যক্তি এসময় অকপটে টাকা নেয়ার কথা স্বীকার করেন। না বুঝেই তিনি অন্যায় করে ফেলেছেন দাবী করে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, আর কখনোই এমন কাজ করবেন না। এসময় তিনি নি:শর্ত ক্ষমা চাইলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।  ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝