রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিয়ম ভেঙে আবাসিক ভবনে তেলের ট্যাংক স্থাপন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৪৭)
X

শেরপুর শহরে আবাসিক ভবনের নিচে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ রেখে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকৃত তেল ও ট্যাংক দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নয়ানী বাজারের ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে খুচরা লাইসেন্সে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুদ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্রও ছিল না।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক দিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রিতে নিয়ম না মানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য লাইসেন্স যাচাইয়ে পরবর্তী সময়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝