রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১২৩)
X

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।  আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভোর ৬টায় শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিফলক এলাকায়।

সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য 'স্বাধীনতা র‍্যালি' বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝