রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫৫ তম স্বাধীনতা দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি
ইবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৫২)
X

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা। এরপরে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় সংগঠনের অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম-সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝