রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় এখনো বইছে ঈদের আমেজ
ইসমাঈল হুসাইন ইমু
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৪৯)
X

ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো ঈদের আমেজ বইছে। ব্যস্ত নগরীর চেনা যানজট নেই, অনেক সড়ক ফাঁকা, বেশিরভাগ মার্কেট ও দোকানপাট এখনও পুরোপুরি খোলেনি। অন্যদিকে পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। 

সব মিলিয়ে ছুটি শেষ হলেও ঢাকায় এখনো রয়ে গেছে ঈদের আবহ। মূলত গত ২৪ মার্চ থেকে সরকারি াফিস আদালত কুলেছে। কিন্তু স্বাধীনতা ও জাতীয় দিবস আজ আর কাল শুক্র ও পরদিন শনিবার থাকায় এ দুদিনও ছুটি নিয়ে টানা ১২ দিনের ছুুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা। তবে আগামী রোববার থেকে কর্মচঞ্চল হয়ে উঠবে চিরচেনা রাজধানী।  

সাধারণ সময়ে যে ঢাকা শহর যানজট আর মানুষের ভিড়ে হাঁসফাঁস করে, ঈদের ছুটির এই সময়ে সেই ঢাকা যেন একেবারেই ভিন্ন রূপ ধারণ করেছে। সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ অনেক কম। যেখানে স্বাভাবিক সময়ে দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন গাড়ি চলছে অনেকটা স্বস্তিতে। বিশেষ করে অফিসপাড়া, বাণিজ্যিক এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। কারণ এখনো অনেক মানুষ গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেননি। ফলে রাজধানীর স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরে আসতে আরও কয়েক দিন সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে রাজধানীর অনেক মার্কেট ও দোকানপাট এখনো বন্ধ দেখা গেছে। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলছে। অনেক দোকানের সামনে এখনো ঈদের ছুটির নোটিশ ঝুলতে দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর কয়েকদিন বেচাকেনা কম থাকে, তাই অনেকেই একটু দেরিতে দোকান খুলছেন। তবে বড় শপিংমল ও কিছু মার্কেট আংশিকভাবে খুলতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে সব দোকানপাট পুরোপুরি চালু হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

অন্যদিকে যেখানে রাজধানীর সড়ক ফাঁকা, সেখানে বিনোদন কেন্দ্রগুলোতে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া মানুষের ভিড়ে পার্ক, লেক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, শ্যামলীর শিশুমেলাসহ বিভিন্ন বিনোদন স্পটে শিশু ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুদের হাসি, ছবি তোলা, ঘোরাঘুরি সব মিলিয়ে এসব জায়গা যেন ছোটখাটো উৎসবস্থলে পরিণত হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন নগরবাসী। বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা অনেকেই জানিয়েছেন, ঈদের ছুটির পরের সময়টাতে ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকে, তাই এই সময়টাতে পরিবার নিয়ে বের হওয়া সহজ ও স্বস্তিদায়ক।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে মানুষ ঢাকায় ফিরতে শুরু করলে আবারও আগের ব্যস্ত চেহারায় ফিরবে রাজধানী। তখন সড়কে যানজট, অফিসপাড়া, মার্কেট সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে আপাতত ছুটি শেষ হলেও ঢাকায় এখনো ঈদের ছুটির আমেজই বিরাজ করছে ফাঁকা রাস্তা, ধীরগতি জীবন আর বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় সব মিলিয়ে এক ভিন্ন রূপে দেখা যাচ্ছে রাজধানীকে। তবে এই কয়েকদিন ঢাকার ভিন্ন রূপ মানুষকে আলাদা স্বস্তি দিয়েছে। যেখানে নেই তীব্র যানজট, নেই মানুষের অতিরিক্ত ভিড়। নগরীর এই শান্ত রূপ যেন ভিন্ন এক সৌন্দর্য তৈরি করেছে রাজধানীতে। 

রাজধানীর কয়েকটি স্পটের ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, আজও রাস্তায় যানবাহন কম, তাই তেমন জামেলা হচ্ছেনা। যানবাহন বাড়লে আবারো নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে উঠবেন তারা। অলিগলির চেয়ে প্রধান সড়কে যানবাহন বেশি রয়েছে। যাত্রী পরিবহন বাসও কম। তবে প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার দখলে ঢাকার রাজপথ। সেইসাথে ব্যাটারিচালিত অটোরিকশার দাপটতো রয়েছেই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝