রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সফরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৮৪)
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু চারদিনের সফরে আজ বুধবার ( ২৫ মার্চ) রাতে সিরাজগঞ্জে আসছেন। 

মন্ত্রীর একান্ত সচিব ( উপসচিব)  মিয়া মোহাম্মদ কেয়ামত উদ্দিন স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিকাল চারটার সময় সড়ক পথে সিরাজগঞ্জের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন। রাত আটটার সময় সিরাজগঞ্জে উপস্থিত হয়ে আল মাহমুদ এভিনিউর নিজ বাসভবনে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

আগামীকাল বৃহস্পতিবার ( ২৬ মার্চ) বেলা এগারোটার সময় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর বারোটার সময় সিরাজগঞ্জ পৌরসভাধীন পদ্মপুকুরের সৌন্দর্য বর্ধন কাজ ও দুপুর সাড়ে বারোটার সময় বাজার স্টেশন রোডে কদম ফোয়ারার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল পাঁচটার সময় সদর উপজেলার পাঁচিলে আরসিসি করণের রাস্তার কাজ উদ্বোধন করবেন ও সন্ধ্যা সাড়ে ছয়টার সময় পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেবেন।

শুক্রবার ( ২৭ মার্চ) সকাল ১১ টার সময় সদর উপজেলার জারিলা দক্ষিণ পাড়ায় আরসিসি রাস্তার কাজ  উদ্বোধন করবেন। দুপুর বারোটার সময় কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। পরে কামারখন্দ উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। বিকাল পাঁচটার সময় জেলা প্রশাসন অফিসের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শনিবার ( ২৮ মার্চ) সকাল দশটার সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন শেষে সকাল সাড়ে এগারোটার সময় ঢাকার উদ্দেশ্যে সয়দাবাদ ত্যাগ করবেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝