রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:২২ পিএম   (ভিজিট : ২৭)
X

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে সড়ক দুর্ঘটনায় রাসেল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝