ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ
নিজেস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ করার ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯ টা থেকে ডিআরইউ'র সদস্যরা জ্বালানি তেল সংগ্রহ করতো পারবেন।
নাজমুল হক জানান, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এই সুবিধা নিতে পারবেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এই উদ্যোগ ডিআরইউ'র সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।
রমনা পেট্রোল পাম্পে গিয়ে নিজের পরিচয় দিয়ে নাজমুল হকের ঘোষণার বিষয়টি উল্লেখ করে ডিআরইউ'র সদস্যরা জ্বালানি তেল নিতে পারবেন। জনাব নাজমুল হকের মোবাইল নাম্বার - 01711-560057
আ. দৈ./কাশেম




















