রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়া ফরিদপুরে ঈদ জামাত অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৯)
X

বৈরী আবহাওয়ার মধ্যেও ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।  আজ শনিবার  (২১ মার্চ) সকাল ৮ টায় জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের  চানমারি ঈদগা ময়দানে।  এসময় জেলা প্রশাসক মো কামরুল হাসান মোল্লা সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আজকের এই আনন্দের দিনে আমার আহ্বান থাকবে সকলে মিলে দেশের জন্য কাজ করে দেশকে একটি সমৃদ্ধশালী হওয়ার কাজে ভূমিকা রাখি। 

হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক জায়গায় খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাতের আয়োজন করা হয়।  মুসল্লিরা বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা ও রেইনকোট নিয়ে ঈদের নামাজ আদায় করেন।   নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝