রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যাকাণ্ডে পিস্তলসহ ৫ জন গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ৬০)
X

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম রাকিব হত্যার ঘটনায় ব্যবহৃত পিস্তলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে রাকিবুল নিহত হন। জানা যায়, ওইদিন রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। হঠাৎ কয়েকজন যুবক সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় উপস্থিত জনতা হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার শাহবাগ থানায় মামলা করেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝