বিধবা মাকে তাড়িয়ে আগুন দিলো বসতঘরে ছেলে
নিজেস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মাদকাসক্ত ছেলে। এতে মুহূর্তের মধ্যেই টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন।
ঘটনার রাতে শহিদুল তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চান। মা টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাটে ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আ.দৈ/আরএস





















