রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল কাগারে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৮:৪১ পিএম  (ভিজিট : ১৪৮)
X

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ)  উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি চোখ ফাঁকি দিয়ে তিনি পলাতক থাকলেও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সদর বাজার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে জুয়েল কারাগারে আছে।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং পরোয়ানাভুক্ত সকল আসামিকে আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।"

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝