রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে নিহত দুই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দিলেন ইউএনও
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিট : ১১১)
X

মেহেরপুরের গাংনীর মাইলমারী গ্রামে আজ মঙ্গলবার (১৭ মার্চ)  পুকুরে পানিতে ডুবে দুটি শিশু নিহত হয়েছে। এমন সংবাদ ভিওিতে মেহেরপুর সদরের ইউএনও খাইরুল ইসলাম এসে সরকারীভাবে দুটি পরিবারের হাতে নগত ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে সরেজমিনে নিহত শিশুর পরিবারের হাতে তুলে দেন ও দুইটি পরিবারের খোঁজ খবর নেন। এতে ওই এলাকায় প্রসংসায় ভাসছে তিনি। 

কুষ্টিয়ার খোকশা ছেলে ইউএনও মো খাইরুল ইসলাম এখন সাধারণ মানুষের সুখ দুঃখের আস্তার প্রতীক। এমন মানবিক কাজের কারনে অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছেন। কেউ সড়ক দুর্ঘটনায় বা অসুস্থ টাকার অভাবে চিকিৎসা হতে না পারলে তাদের পাশে গিয়ে  দাঁড়ান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সেখানে নিজে গিয়ে তাদের সহোযোগিতা করেন। আজকে দুটি শিশুর মৃত্যু নিউজ বিভিন্ন অনলাইন পোর্টালে দেখে তিনি নিজে সরকারীভাবে তাদের এাণ ও টাকা দিয়ে সহযোগীতা করেন। 

মাইলমারী গ্রামের রসুল ইসলাম বলেন, এখানে ইউএনও সাহেব আসবে আমরা ভাবতে পারিনি। এর আগে এসব মৃত্যুর ঘটনায় কখনো প্রসাসনের কেউ এসে সহযোগিতা করেনি। আমরা গ্রামবাসী এবার প্রথম দেখলাম ইউএনও নিজে এসে সহযোগিতা করছে। এরকম ইউএনও মতো যদি প্রত্যক উপজেলায় একটি করে থাকত তাহলে আমাদের মতো গ্রামের মূর্খরা সরকারি সকল সুযোগ সুবিধা পেত। 

এলাকাবাসী ইউএনও’র এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা যদি এমনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে কেউ একা থাকবে না।

জানা যায় যে, ইউএনও খাইরুল ইসলামকে বদলির আদেশ করা হলে মেহেরপুরে মানুষ বদলি ঠেকাতে বিশাল এক আন্দোলন তৈরী করে।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে নিহত এই শিশুর বাড়িতে এসে যা দেখলাম তা সত্যিই দুঃখজনক। আমরা সর্বদা এই ভাবে জনগণের পাশে থাকতে চাই। প্রশাসনের দায়িত্ব শুধু উন্নয়ন নয়, একজন মানুষের মুখে হাসি ফোটানোই ও সুখে দুঃখে পাশে থাকা আমাদের বড় অর্জন। আমরা চেষ্টা করছি এইভাবে সবার বিপদে পাশে থাকতে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝