রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৩৬)
X

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মাইলমারি গ্রামের মসজিদপাড়ায় ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলো- একই গ্রামের কৃষক আকাশ আলীর চার বছরের শিশু ছেলে ইউসুফ আলী এবং ট্রাক্টর মালিক আব্বাস আলীর চার বছরের ছেলে আদিব আলী।

স্থানীয় আব্দুস সালামের ছেলে মিনহাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতোই দুপুরে বাড়ির আশপাশে খেলছিল দুই শিশু। একসময় সবার অগোচরে তারা বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আব্বাস আলীর নিজ পুকুর থেকে তাদের নিথর, ভাসমান দেহ উদ্ধার করা হয়।

দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌঁছানোর পর স্বজনদের বুকফাটা কান্নায় পরিবেশ হয়ে ওঠে ভারী। মায়েদের আহাজারি আর স্বজনদের আর্তনাদে মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল চত্বর। যে দুই শিশু কিছুক্ষণ আগেও খেলায় মেতে ছিল, তাদের নিথর দেহ দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। গ্রামের প্রতিটি বাড়িতে যেন নীরব কান্না দুই পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত এলাকাবাসী।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝